কাজাখ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আটক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

দেশদ্রোহিতার অভিযোগে কাজাখস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থার হাতে আটক হয়েছেন সংস্থাটির সাবেক প্রধান করিম মাসিমভ। 

শনিবার (৮ জানুয়ারি) ন্যাশনাল সিকিউরিটি কমিটি (কেএনবি) এক বিবৃতিতে জানায়, দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের ঘনিষ্ঠ বন্ধু করিম মাসিমভের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনার পর তাকে আটক করা হয়েছে। 

গত ৬ জানুয়ারি দেশদ্রোহিতার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে কেএনবি। সেদিনই সংস্থাটির সাবেক চেয়ারম্যান মাসিমভসহ বেশ কয়েকজনকে আটক করে একটি অস্থায়ী ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

তবে ঠিক কি কারণে মাসিমভের বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: করোনা আক্রান্ত ছেলেকে গাড়ির ডিকিতে রাখায় মা গ্রেপ্তার

কেএনবি'কে সোভিয়েত শাসনামলের নিরাপত্তা সংস্থা কেজিবি'র উত্তরসূরি হিসেবে ধরা হয়। সংস্থাটি কাজাখস্তানে গোয়েন্দা কার্যক্রম, সীমান্ত রক্ষা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে। 

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে গত রোববার থেকে কাজাখস্তানে আন্দোলনে নামে দেশটির জনগণ। আন্দোলনে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন আন্দোলনকারী এবং ১৮ জন নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় সাড়ে চার হাজার বিক্ষোভকারীকে। 

প্রেসিডেন্ট কাশেম তোকায়েভের অনুরোধে দেশটিতে সেনা পাঠিয়েছে পার্শ্ববর্তী দেশ রাশিয়া। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপের নিন্দা জানালেও, এর প্রশংসা করেছে চীন। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর