বন্ধ হচ্ছে 'নরকের দরজা'

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৪:১০ পিএম

তুর্কমেনিস্তানে 'নরকের দরজা' হিসেবে পরিচিত কয়েক দশক ধরে জ্বলে চলা আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। 

পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক টেলিভিশন বিবৃতিতে জানান গারবাঙ্গুলি বের্দিমুখামেদভ। সেইসাথে এর ফলে দেশটির গ্যাস রপ্তানি বৃদ্ধি পাবে বলেও আশা করছেন তিনি। 

এখনও নানা রহস্যে ঘেরা 'দরওয়াজা ক্রেটার' নামে পরিচিত কারাকুম মরুভূমির এই জ্বলন্ত খাদ। অনেকের বিশ্বাস, ১৯৭১ সালে সোভিয়েত ড্রিলিং অপারেশনের সময় দুর্ঘটনার ফলে এই আগুনের সূত্রপাত হয়। 

image


তবে ২০১৩ সালে এক কানাডীয় বিজ্ঞানী খাদের তলা পর্যন্ত অনুসন্ধান করে বলেন, এই আগুন কবে কীভাবে শুরু হয়েছে তা নিশ্চিত নয়।

আরও পড়ুন: কলম্বিয়ান বৃদ্ধের স্বেচ্ছায় মৃত্যুকে বরণ

স্থানীয় ভূতাত্ত্বিকদের মতে, ষাটের এর দশকে এই খাদের সৃষ্টি হয়। তবে সেখানে আগুন জ্বলা শুরু হয় আশির দশকে। 

জ্বলন্ত এই খাদ তুর্কমেনিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এর আগেও এই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। 

২০১০ সালে এটিকে নেভানোর উপায় বের করতে বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে সেবারও নেভানো যায়নি সারাক্ষণ জ্বলে চলা এই আগুন। 


একাত্তর/এসজে 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর