করোনা চিকিৎসায় আরো দুই ওষুধে অনুমোদন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পিএম

করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য আরও দুটি ওষুধের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। 

এর একটির নাম ব্যারিসিটিনিব, যা মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। আর অপরটি হলো মনোক্লোনাল অ্যান্টিবডি- ক্যাসিরিভিমাব-ইমডিভিমেব।  

গুরুতর অসুস্থ রোগীদের চিকিত্সার জন্য ব্যারিসিটিনিব কর্টিকোস্টেরয়েডের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি সাধারণত হাঁটু ব্যাথায় আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। 

মার্কিন ফার্মা জয়ান্ট এলি লিলির তৈরি ব্যারিসিটিনিব। তবে বাংলাদেশ ও ভারতে এর জেনেরিক সংস্করণ পাওয়া যায়। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবর অনুসারে, গুরুতর করোনা রোগীদের জন্য ব্যারিসিটিনিব ব্যবহারে ‘জোরালো সুপারিশ’ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ওষুধটি ভেন্টিলেটরেয় প্রয়োজনীয়তা কমায় এবং কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগীর জীবনের ঝুঁকি কমাতে পারে। 

এর প্রভাব আর্থ্রাইটিসের অন্য ওষুধ ইন্টারলেউকিন-সিক্সের মতো হয়ে থাকে। যদি দুটো ওষুধই কাছে থাকে, দাম এবং চিকিত্সকের মতামত নিয়ে ওষুধটি নেয়া যাবে। 

অন্যদিকে, পরিস্থিতির কথা মাথায় রেখে মনোক্লোনাল অ্যান্টিবডি সোট্রোভিম্যাব ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি কম সংক্রমণের রোগীদের দিতে বলা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব করোনা রোগীর হাসপাতালে ভর্তি করার আশঙ্কা বেশি তাদের ক্ষেত্রে সট্রোভিম্যাব ব্যবহার করা যেতে পারে।

তবে করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে এই চিকিৎসা পদ্ধতি কতটা কার্যকর তা এখনো জানা যায়নি। এনিয়ে পর্যাপ্ত উপাত্ত পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি।

একাত্তর/ এনএ

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর