কাজাখস্তানে বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২২৫

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১:১৮ এএম

মধ্য-এশিয়ার বৃহত্তম তেলসমৃদ্ধ দেশ কাজাখস্তানে তেলের দাম বাড়ার প্রতিবাদে চলমান বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। বেসামরিক নাগরিকসহ নিহতদের মধ্যে ১৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। এখন পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে পাঁচ হাজার মানুষ। 

শনিবার (১৫ জানুয়ারি) দেশটির প্রোসিকিউটর কার্যালয়ের এক প্রতিনিধি সেরিক শালাবায়েভ এসব তথ্য জানান। খবর দ্য গার্ডিয়ানের। 

বিক্ষোভকারীদের 'সন্ত্রাসী' হিসেবে উল্লেখ করে সেরিক বলেন, নিরাপত্তাবাহিনীর গুলিতে সশস্ত্র ডাকাতরা নিহত হয়েছে। এখন পর্যন্ত ২২৫ জনের মরদেহ মর্গে পৌঁছেছে। ১৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও প্রাণ হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে কিছু বেসামরিক মানুষও নিহত হয়েছেন।

চলমান সহিংসতায় দুই হাজার ছয়শ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতদের মধ্যে ৬৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসেল আর্তাকশিনোভা।  

এদিকে কাজাখ কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছে তারা সকলে বহিরাগত সন্ত্রাসী। তারা বৃহত্তম শহর আলমাতিতে ভাঙচুর করেছে, পাশাপাশি সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। 

এর আগে গেলো শুক্রবার (৭ জানুয়ারি) কাজাখস্তানে যারা বিক্ষোভ করছে তাদের 'সন্ত্রাসী' হিসেবে আখ্যা দিয়ে সরাসরি তাদের গুলি করে হত্যার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। এ সময় যারা সরকারের কাছে আত্মসমর্পণ করতে ব্যর্থ হবে তারা 'ধ্বংস' হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, আমাদের অস্ত্র দিয়েই দেশি-বিদেশি দস্যুদের মোকাবেলা করতে হবে। আরও স্পষ্ট করে বললে, সন্ত্রাসীদের সাথে লড়াই করতে হবে। তাদের ধ্বংস করা হবে, এটি শীঘ্রই করা হবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় গত রোববার আন্দোলনে নামে কাজাখস্তানের জনগণ। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এক পর্যায়ে রাশিয়ার নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অরগ্যানাইজেশনের কাছে হস্তক্ষেপের অনুরোধ করেন প্রেসিডেন্ট কাশেম-জোমার্তে তোকায়েভ। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

আসন্ন শীত মৌসুমের আগেই ইউক্রেনের জ্বালানি ও খাদ্য অবকাঠামো ধ্বংস করতে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির দক্ষিণ ওডেসা অঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ইজমাইল বন্দরে...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর