কঙ্গোতে সহিংসতায় অন্তত ১৫ জন নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:৩৮ এএম

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে সশস্ত্র গোষ্ঠির পৃথক হামলায় কমপক্ষে ১৫ জন মারা গেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্থানীয় তৃণমূল গোষ্ঠীগুলোর প্রতিনিধি এনগন্ডজোল আসানি এএফপিকে জানিয়েছেন, কোডেকো নামে একটি মিলিশিয়া গ্রুপ রোববার স্থানীয় মাবাঙ্গা গ্রামে ভাঙচুর লুটপাট চালায় এবং চার নারীসহ ছয় জনকে হত্যা করে।

আসানি বলেন, এ সময় আশেপাশে কঙ্গোর কোনো সেনা ছিল না। খবর এএফপি’র।

একজন স্থানীয় প্রধান বলেন, আরো দক্ষিণে ইরুমু অঞ্চলে, কোডেকোর গ্রুপের এবং পেট্রিওটিক ও ইন্টিগ্রেশনিস্ট  ফোর্স অব দ্য কঙ্গো (এফপিআইসি) সদস্যরা রোববার কোকোনয়াঙ্গি গ্রামে হামলা চালায়।

আরও পড়ুন: মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসী নিহত

এলাকার একজন নেতা জোনাস লেমি জোরাবো বলেছেন, সেখানে ১১টি মৃতদেহ পাওয়া গেছে এবং আরো ১০ জন বেসামরিক লোক আহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ কিভু সিকিউরিটি ট্র্যাকার বলেছে, কোকোনয়াঙ্গিতে নয়জন মারা গেছে।


একাত্তর/আরএ

শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।
কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি নদীতে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর