লাহোরে শক্তিশালী বিস্ফোরণে তিনজনের মৃত্যু, আহত ২০

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

পাকিস্তানের লাহোরের আনারকালি এলাকার পান মান্ডিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে বোমাটি রাখা হয়েছিলো। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 

ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় লাহোর পুলিশের ডিআইজি অপারেশনস আবিদ খান জানান, যে বিস্ফোরণের প্রভাবে ঘটনাস্থলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে যা থেকে বোঝা যায় যে, এটি একটি বোমার কারণে হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কারিগরি দল প্রমাণ সংগ্রহের কাজ করছে। আমরা সেগুলো বিশ্লেষণের ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছাবো।

এদিকে লাহোরের ডেপুটি কমিশনার উমর শের চাট্টা জানিয়েছেন, সার্কুলার রোডের কাছে আনারকলি বাজারের শেষ গলিতে বিস্ফোরণটি ঘটে। ওই এলাকার একটি ব্যাংকের বাইরে পার্কিং করা একটি মোটরসাইকেলে বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছিলো।

তিনি আরও জানান, এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ফরেনসিক প্রতিবেদন শেষে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং আহতদের স্থানীয় মেয়ো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

image


ঘটনার তদন্ত শেষে পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। 

তিনি আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: বাসে উঠতে না চাওয়ায় যাত্রীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

একটি পৃথক বিবৃতিতে বুজদার বিস্ফোরণের নিন্দা করে বলেছেন যে, দায়িদের গ্রেপ্তার করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে। 

তিনি আরও বলেন, এই ঘটনাটি আইনশৃঙ্খলার পরিবেশকে নষ্ট করার লক্ষ্যে করা হয়েছে। বিস্ফোরণের জন্য দায়িরা আইনের হাত থেকে পালাতে পারবে না।

ঘটনার পরপরই লাহোরের ডেপুটি কমিশনার স্থায়ীয় সিভিল ডিফেন্স অফিসারকে ওই এলাকায় একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করার নির্দেশ দেন এবং বলেন যে, এলাকাটির সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 


একাত্তর/আরবিএস  

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর