মধ্যযুগে হত্যার শিকার 'ডাইনিদের' ক্ষমা করলো কাতালোনিয়া

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম

কাতালোনিয়ায় পনেরো থেকে আঠারো শতকের মধ্যে ডাইনিবিদ্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতশ'রও বেশি নারীকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছে কাতালান আঞ্চলিক পার্লামেন্ট। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি রেজোল্যুশন পার্লামেন্টে পাশ হয়। এ রেজোল্যুশনের পক্ষে ভোট দেন বিপুলসংখ্যক সংসদ সদস্য। 

মধ্যযুগে ডাইনিবিদ্যা ও কালোজাদু চর্চা করার অভিযোগে ইউরোপে হাজার হাজার নারীকে পুড়িয়ে ও অত্যাচার করে হত্যা করা হয়। এই চর্চা শুরু হওয়া অন্যতম প্রথম অঞ্চল কাতালোনিয়া। 

তখন শিশুমৃত্যু ও কম ফলনের মতো ঘটনার জন্য নারীদের দায়ী করে ডাইনিবিদ্যা চর্চার অভিযোগে তাদের হত্যা করা হতো। কাতালোনিয়ার ইতিহাসবিদরা বলছেন, পনেরো থেকে আঠারো শতকের মধ্যে চারশ' বছরে সেখানে সাতশ'রও বেশি নারীকে এভাবে হত্যা করা হয়। 

আরও পড়ুন: মোজাম্বিকে মানুষ হত্যায় অভিযুক্ত দুই হাতিকে হত্যা

এর আগে স্কটল্যান্ড, সুইজারল্যান্ড ও নরওয়েতেও হত্যার শিকার নারীদের ক্ষমা করে দেওয়া হয়। 

মধ্যযুগীয় এই চর্চার ধারাবাহিকতায়ই এখনকার যুগে 'নারীবাদী' শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করে নারীদের ওপর নানা ধরনের অত্যাচার করা হয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় রিসার্চ কাউন্সিলের আঞ্চলিক ডেপুটি প্রধান জেন ডিয়াজ। 

তথাকথিত ওইসব 'ডাইনিদের' ক্ষমা করে দেওয়ার এ পদক্ষেপ এ যুগের মানুষকে শক্তিশালী বার্তা দেবে বলেই আশা করেন এই ক্যাম্পেইনের সাথে যুক্তরা। 


একাত্তর/এসজে

বিভিন্ন ধরনের জাদুকরী বা অতিমানবিক ক্ষমতা নিয়ে চর্চার ইতিহাস অনেক পুরনো এবং একই সঙ্গে প্রাগৈতিহাসিকও বটে। এই সব জাদুকরী ক্ষমতা নিয়ে যিনি কাজ করেন, বা ক্ষমতা রাখার দাবি করেন, তাকে ডাকিনী বা ডাইনি...
ভারতের রাজস্থানে 'ডাইনি' অপবাদে এক নারীকে বেধড়ক মারধর করেছেন তার পরিবারের লোকজন। প্রায় এক বছর ধরে ওই নারীর জা, দেওর এবং তাদের ছেলেরা তাকে মারধর করে আসছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর