ডাইনি অপবাদে দম্পতিকে দলবেঁধে পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:৪২ পিএম

বিভিন্ন ধরনের জাদুকরী বা অতিমানবিক ক্ষমতা নিয়ে চর্চার ইতিহাস অনেক পুরনো এবং একই সঙ্গে প্রাগৈতিহাসিকও বটে। এই সব জাদুকরী ক্ষমতা নিয়ে যিনি কাজ করেন, বা ক্ষমতা রাখার দাবি করেন, তাকে ডাকিনী বা ডাইনি বলা হয়ে থাকে।

বাংলা উপকথায় এই সব ডাইনি নিয়ে নানা ধরনের উপকথা চালু আছে। আছে গল্প। আছে নানা ধরনের ইতিহাসও। ডাইনিরা সব সময় সমাজের কাছে খলনায়িকাই আছে। তাদের বধ করারও আছে নানা কাহিনী। এবার এমনই এক গল্প রচিত হলো ভারতের বীরভূমে। 

ডাইনি অপবাদ দিয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামের মোড়ল এবং তার দোসরদের বিরুদ্ধে। ঘটনাটি ভারতের বীরভূমের আমোদপুরের ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়া গ্রামের। মৃতরা হলেন ওই গ্রামের পাণ্ডু হেমব্রম এবং পার্বতী হেমব্রম।

গ্রামবাসীরা জানান, শনিবার (২৫ মার্চ) সকালে গ্রামের মোড়ল তার দলবল নিয়ে পাণ্ডু-পার্বতীর বাড়িতে যায়। সেখানে তাদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত দু’জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলার সময় সেখানেই তাদের মৃত্যু হয়।

মৃতদের স্বজনরা বলছে, নোয়াপাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু মানুষ মনে করতো, পাণ্ডু ও পার্বতী ডাইনিবিদ্যা জানেন এবং ওই বিদ্যা চর্চা করেন। ডাইনি অপবাদ দিয়ে দলবল নিয়ে দম্পতির উপর চড়াও হয়ে মারধর করে। 

আরও পড়ুন: তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ১৯ শরণার্থী নিহত

বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, মোড়ল গ্রেপ্তার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, মারধরের কারণেই মৃত্যু হয়েছে। তবে ডাইনি অপবাদেই মারধর করা হলো, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 


একাত্তর/এসজে

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর