ডিম্বাণু বেচে পড়ালেখার ধার শোধ করলেন তরুণী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

উন্নত বিশ্বে উচ্চতর পড়ালেখার খরচ অনেক বেশি। বিশেষ করে আমেরিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই খরচের হার সব থেকে বেশি।

বিশাল অংকের এই খরচ সামাল দিতে গিয়ে সেখানের অনেক শিক্ষার্থীকে ধার নিয়ে চলতে হয়। পড়ালেখা শেষ করে সেই ধার আবার শোধও করতে হয়।

পড়াশোনা শেষে চাকরির বেতন থেকে একটা অংশ চলে যায় ধার শোধ করতেই। কিন্তু এবার সামনে এলো এমন এক ঘটনা যা শুনে সবার চোখ কপালে উঠেছে।

পড়াশোনার বিপুল খরচের ধার মেটাতে এবার নিজের ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউইয়র্কে।

জানা গেছে, ক্যাসান্ড্রা জোনস নামের ওই তরুণীকে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে প্রায় এক লক্ষ ৬০ হাজার ডলার ধার করেছিলেন।

পড়ালেখা শেষে চাকরিও পাননি তিনি। কিন্তু ধার শোধের জন্য চাপে ছিলেন। শেষ পর্যন্ত ধার শোধে এখনও অবধি পাঁচবার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন এই তরুণী।

এতে ক্যাসান্ড্রার মোট আয়ও হয়েছে প্রায় ৫০ হাজার ডলার। কিন্তু তবুও শোধ হয়নি শিক্ষা ঋণের টাকা। আরও বাকি আছে এক লাখ ১০ হাজার ডলার।

আমেরিকার মতো দেশে শুধু ক্যাসান্ড্রাই নয়, বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে গিয়ে ধার নিয়ে তা ফেরত দিতে সমস্যায় পড়েন সেখানের অনেক শিক্ষার্থীই।

সেখানের যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এমন সমস্যায় পড়েন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা, সেই তালিকায় একেবারে ওপরের দিকেই আছে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়।

এই বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ যেমন বেশি, তেমনই পড়া চলাকালীন অর্থ সঙ্কটে পড়লে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সাহায্যও পাওয়া যায় না।

এদিকে, ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও যে ভয়াবহ হতে পারে তেমন আশঙ্কার কথা চিকিৎসকরা জানিয়েছেন ক্যাসান্ড্রাকে। তবুও পিছিয়ে আসেননি তিনি।

আরও পড়ুন: শপথ নিলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

চিকিৎসকরা বলেছেন, ডিম্বাণু দেয়া সহজ কাজ নয়। আগে হাজারো পরীক্ষা করানো হয়। দাতার বয়স, নেশার অভ্যাস, স্বাস্থ্য সব দিক বিবেচনা করে তবেই ডিম্বাণু নেয়া হয় তার কাছ থেকে।

এছাড়াও, এর ফলে কোলন ক্যানসার, শরীরে হরমোনের ভারসাম্য নষ্টের মত ঘটনাও ঘটতে পারে। এক কথায়, ডিম্বাণু দান বেশ ঝুঁকিপূর্ণ বলেই সতর্ক করে থাকেন চিকিৎসকরা।


একাত্তর/আরএ

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর