কানাডার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১০:০৭ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ জানুয়ারি) টুইটারে ট্রুডো লেখেন, আজ সকালে কোভিড-১৯ পরীক্ষায় আমার পজিটিভ ফল এসেছে। আমি ভালো বোধ করছি এবং এই সপ্তাহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে কাজ করব। সবাই দয়া করে টিকা ও বুস্টার ডোজ নিন।

কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ট্রুডো ও তার পরিবার বেশ কয়েকদিন ধরে নিজেদের আইসোলেশনে রেখেছেন।

ট্রুডোর কার্যালয় জানিয়েছে, অন্তত তার এক সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: স্ত্রীসহ করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, গত বুধবার (২৬ জানুয়ারি) করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো।


একাত্তর/আরএ

মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের সম্পর্ক ঘোষণা করেছেন। কেটি পেরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে এই সম্পর্কের কথা...
কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় ছয় জানুয়ারি দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। খবর সিএনএনসহ...
দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার গুঞ্জন উঠেছে পদত্যাগ করতে পারেন তিনি।
পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার কানাডার পার্লামেন্টে ট্রুডোর লিবারেল পার্টির নয় বছরের শাসনের অবসানের জন্য যথেষ্ট সমর্থন জোগাড়ে ব্যর্থ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর