অনাস্থা ভোটে টিকে গেলেন জাস্টিন ট্রুডো

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার কানাডার পার্লামেন্টে ট্রুডোর লিবারেল পার্টির নয় বছরের শাসনের অবসানের জন্য যথেষ্ট সমর্থন জোগাড়ে ব্যর্থ হয় প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি। 

সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে বিরোধী কনজারভেটিভ পার্টি। বুধবারে পার্লামেন্টে ভোটাভুটিতে হাউজ অব কমন্সের আইনপ্রণেতারা ট্রুডো সরকারের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২০ ভোট দেওয়ায় এ যাত্রায় বেঁচে গেলেন তিনি।

হাউজ অব কমন্সে সরকারি ব্যবসার দায়িত্বে থাকা সিনিয়র লিবারেল কারিনা গোল্ড বলেছেন, ‘আজ দেশের জন্য একটি ভালো দিন ছিলো। কারণ আমার মনে হয় না কানাডিয়ানরা নির্বাচন চায়।’

কানাডায় ক্রমবর্ধমান দাম ও আবাসন সংকটের কারণে ট্রুডোর জনপ্রিয়তা কমতে শুরু করেছে। ২০২২ সালের অক্টোবরে ছোট নিউ ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে একটি চুক্তি করেছিল ট্রুডোর দল। সে চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের নির্বাচন পর্যন্ত তাকে ক্ষমতায় রাখার জন্য সমর্থন করার কথা তাদের।

কিন্তু, চলতি মাসে দলটি সেই চুক্তি থেকে সরে আসার পর রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন ট্রুডো। তবে, আপাতত অনাস্থা ভোটে টিকে সে বিপদ থেকে তিনি পার পেলেন বলেই মনে হচ্ছে।

 

একাত্তর/জো
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর