গিনি-বিসাউতে অভ্যুত্থানের চেষ্টা, বহু নিহতের আশঙ্কা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭ এএম

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউতে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় দেশটির নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো জানান, সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। 

একে 'গণতন্ত্রের ওপর আঘাত' হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, মাদক পাচারের সাথে জড়িত ব্যক্তিরা এই অভ্যুত্থানের চেষ্টা করে থাকতে পারে। তবে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। 

মঙ্গলবার রাজধানী বিসাউতে মন্ত্রীসভার এক বৈঠক চলাকালে সৈন্যরা প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার সদস্যদের অবরুদ্ধ করে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে জড়াতে চাইছে: পুতিন

দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বেসামরিক পোশাকে আসা হামলাকারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। তবে সেখানে ঠিক কি ঘটেছিল বা কতজনের মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। 

সাবেক এই পর্তুগিজ কলোনিতে ১৯৮০ সালের পর থেকে ৯ বার সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য এটি মাদকপাচারের অন্যতম ট্রানজিট পয়েন্ট। 


একাত্তর/এসজে

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর