অস্ট্রিয়ার টাইরল প্রদেশে তুষারধসের কবলে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ড সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
একজন উদ্ধারকারী কর্মকর্তা বলেন, সুইস সীমান্তের কাছে একটি এলাকায় বরফের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
দুর্ভাগ্যবশত ওই পাঁচজনই প্রাণ হারিয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি। নিহতদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন আশংকামুক্ত।
এদিকে চলতি সপ্তাহে প্রচুর তুষারপাতের কারণে সতর্কতা অবলম্বন করেছে দেশটির আবহাওয়া দফতর।
আরও পড়ুন: মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে আটক পাঁচ বাংলাদেশি
টাইরল অঞ্চলে গত ৪৮ ঘন্টায় ৫০টিরও বেশি তুষারধসের ঘটনা রেকর্ড করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অন্য একটি তুষারধস সোয়েলডেনের বিখ্যাত স্কি রিসোর্টের একটি ঢালে আঘাত হেনেছে। এ সময় জীবিত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়ায় তুষারধসে বছরে গড়ে প্রায় ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
একাত্তর/আরবিএস
