৪৮ ঘণ্টা পাহাড়ের খাঁজে আটকে থাকার পর যুবক উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৩ পিএম

ভারতের কেরালা রাজ্যে একটি পাহাড়ের খাঁজে ৪৮ ঘণ্টা আটকে থাকার পর এক ট্রেকারকে জীবিত উদ্ধার করেছেন দেশটির সেনাবাহিনীর পর্বতারোহীরা। 

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) বন্ধুদের সাথে হাইকিং করতে গিয়ে পাহাড়ের একটি গর্তে পড়ে যান আর বাবু নামে ২৩ বছর বয়সী ওই যুবক। 

গর্তটি এতই ছোট ছিল যে সেখানে নড়াচড়ারও কোনো উপায় ছিল না তার। প্রথমে বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। 

পরে সমতলে নেমে পুলিশের সাহাজ্য চান তারা। তারপরও তাকে উদ্ধার করতে তিন তিনটি অভিযান ব্যর্থ হওয়ায় সেখানে খাবার ও পানি ছাড়া টানা ৪৮ ঘণ্টা আটকে ছিলেন তিনি।

অবশেষে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাকে উদ্ধার করতে সক্ষম হন সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারের পর বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন, উদ্ধারের পর প্রথমে বাবুকে খাবার ও পানি সরবরাহ করেন। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় ফোনে নিজের ছবি পাঠিয়ে তার আটকে পড়ার স্থান চিহ্নিত করতে সাহায্য করছিলেন। 

আরও পড়ুন: কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনা, তিনদিনের জন্য বন্ধ স্কুল-কলেজ

উদ্ধার অভিযান জোরদার হওয়ার সাথে সাথে তার ওপর নজর রাখতে ড্রোন পাঠানো হয়। মঙ্গলবার কোস্ট গার্ডের কয়েকটি হেলিকপ্টার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। 

স্থানীয় লোকসভা সদস্য শফি পরমবিল জানান, মঙ্গলবার দুপুর পর্যন্তও হাত তুলে সাড়া দিচ্ছিলেন বাবু। তবে বিকেলের পর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন। 

রাতে বন্যপ্রাণীদের দূরে রাখতে সেখানে মশাল জ্বালানো হয়। পরে কেরালার মুখ্যমন্ত্রীর অনুরোধে সেনাবাহিনী উদ্ধারকাজে যোগ দেয়। 


একাত্তর/এসজে

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর