বিশ্বে করোনায় মৃত্যু খানিকটা কমলেও বাড়ন্ত সংক্রমণ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭ এএম

বিশ্বে গত কয়েকদিনে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগী। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৯৪ হাজার ৬৩৩ জনে। 

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ সাত হাজার ৪৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই লাখের বেশি। 

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ৮০৭ জনে।

এদিন সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ইতালি, পোল্যান্ড ও যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৪৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ১৯ হাজার ৯৭২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৮১৮ জন এবং মারা গেছেন দুই হাজার ৬১১ জন। দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৩৫ হাজার ৭৪৮ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৯৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৫৩ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৩৫ হাজার ১৮৯ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৪১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১৪৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬ হাজার ৫৪৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৯ জন, স্পেনে ২৮২ জন, ইউক্রেনে ২৪০ জন, তুরস্কে ২৬৬ জন, ইতালিতে ৩৮৪ জন, যুক্তরাজ্যে ২৭৬ জন, কলম্বিয়ায় ২০৭ জন, দক্ষিণ আফ্রিকায় ২১৩ জন, কানাডায় ১৩১ জন, আর্জেন্টিনায় ২১৭ জন, গ্রিসে ৭৮ জন, পোল্যান্ডে ৩১০ জন, হাঙ্গেরিতে ১০১ জন, ইরানে ১১৬ জন, জাপানে ১৪১ জন, রোমানিয়ায় ১৭১ জন এবং ভিয়েতনামে ৯৩ জন এবং মেক্সিকোতে ১৩২ জন মারা গেছেন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এসি

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর