টিকাবিরোধী আন্দোলনে ট্রুডোর ক্ষোভ, পুলিশের হুঁশিয়ারি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩০ এএম

টিকাবিরোধী আন্দোলনকারীদের কার্যক্রমকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার দেশটির রাজধানী অটোয়ায় অবস্থিত আইনসভায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এসময় যে করোনা নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধের জন্য আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে, তার পক্ষে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি। খবর বিবিসির।

এদিকে আন্দোলনকারীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছে অটোয়া পুলিশ। একইসঙ্গে দোষী সাব্যস্ত হলে চাকরি খোয়ানোর সতর্কবানীও দিয়েছেন তারা।

প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী অটোয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে থাকা দুই সীমান্তে চলমান এই অবরোধে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দেশটি।

আইনসভায় ট্রুডো বলেন, অবরোধ এবং বে-আইনী সমাবেশ অগ্রহণযোগ্য এবং এটি ব্যবসা এবং উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এর শেষ করতে আমাদের সব কিছু করতে হবে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা আমাদের অর্থনীতি, গণতন্ত্র এবং নাগরিকদের জীবনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাকে থামাতেই হবে।

করোনা ভাইরাস সংক্রমণের পর এক সপ্তাহ আইসোলেশনে থেকে গত সোমবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আইনসভায় ফেরেন।

আর সোমবার থেকেই কানাডার বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ করা বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সেতুর সীমান্ত ট্রাক দিয়ে আটকে রাখে আন্দোলনকারীরা। প্রায় ১০০ আন্দোলনকারীর এই অবরোধের তীব্র নিন্দা জানিয়েছেন বাণিজ্য সংস্থা। এই সেতু অন্টারিওকে সরাসরি মিশিগানের সঙ্গে সংযুক্ত করে।

আরও পড়ুন: পাঁচ বছরের কম বয়সীদের করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র

অঞ্চলটির গাড়ি উৎপাদকরা বলছেন, অবরোধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ আমদানী করতে না পারায় তাদের উৎপাদন ও কর্মঘণ্টা কমিয়ে দিতে হয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কোম্পানির ক্ষতির মুখে পড়ার পাশাপাশি ভোক্তাদের গাড়ি কেনার খরচ বেড়ে যেতে পারে।

বিশ্বের বৃহত্তম গাড়ি উৎপাদক টয়োটা এই সপ্তাহে আর কোনো গাড়ি উৎপাদন হবে না ঘোষণা দিয়ে এরইমধ্যে নিজেদের তিনটি কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসেডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে গাড়ি এবং কৃষি খাতের রপ্তানিকে এই আন্দোলন ঝুঁকির মধ্যে ফেলছে উল্লেখ করে তা থামানোর আহবান জানানো হয়েছে।

গত মাসের শেষের দিকে আসা প্রায় ৪০০ ট্রাক এখনও অটোয়ার কেন্দ্রে অবস্থান করছে। বুধবার দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অটোয়ার অধিবাসীদের সম্পত্তির আইনানুগ ব্যবহার, তুষ্টি এবং কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়ে সম্পত্তি বিনষ্ট করার অভিযোগে আন্দোলনকারীদের আটক করা হতে পারে।

একইসঙ্গে রাস্তা অবরোধ করে রাখা কিংবা অন্যকে অবরোধ করে রাখতে সহায়তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করে অটোয়া পুলিশ।


একাত্তর/টিএ

যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও কানাডাকে সংযোগকারী একটি নবনির্মিত সেতু উদ্বোধনে বাধা দেয়ার হুমকি দিয়েছেন। তার দাবি, ওয়াশিংটন তার উত্তরদিকের এই প্রতিবেশীকে যা যা দিয়েছে, তার পুরো...
চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর