ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৭ এএম

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এ ঝড়ের প্রভাবে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ৩০ হাজার মানুষ।

চলতি মাসের ৫ ফেব্রুয়ারি রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে দ্বীপটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঝড়টি। 

দ্বীপটিতে চলতি মাসে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় বাতসিরাই। এর আগে দ্বীপটির আরও উত্তর দিকে ঘূর্ণিঝড় আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছিল।

দেশটির রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ সংস্থার বরাতে সংবাদমাধ্যমে আল-জাজিরা জানায়, শুধুমাত্র দক্ষিণ-পূর্ব মাদাগাস্কারের ইকংগো জেলাতেই ৮৭ জন মারা গেছেন। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। 

জার্মান বেসরকারি সাহায্য সংস্থা ওয়েলথাঙ্গারহিলফ জানিয়েছে, একাধিক এলাকায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে পৌঁছতে সময় লাগছে। এসব গ্রাম এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ।

আরও পড়ুন: পিকআপ চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যু, সেই চালক গ্রেপ্তার

ঘূর্ণিঝড়ের প্রভাব ও ভারি বৃষ্টিপাতে দক্ষিণপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ওই অঞ্চলের ১২টি সড়ক ও ১৪টি সেতু অচল অবস্থায় পড়ে আছে।  

দীর্ঘদিন ধরে খরা চলছে মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে। ফলে আগে থেকেই খাদ্য সংকটে ছিলো দেশটি। বাতসিরাইয়ের তাণ্ডবে এই সংকট আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ঝড়ের কারণে ওই অঞ্চলের ধান, ফল ও অন্যান্য শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। 


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর