ইসরাইলের হামলায় ধ্বংস গাজার সেই বইয়ের দোকান আবার চালু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৩ পিএম

গত বছর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চলাকালে হামাস শাসিত গাজায় ইসরাইলের বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হওয়ার ৯ মাস পরে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গাজা সিটির একটি বিখ্যাত বইয়ের দোকান পুনরায় চালু করা হয়েছে।

একটি আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে দোকানটির আগের সাইট থেকে প্রায় ২শ’ মিটার দূরে এই নতুন সামির মনসুর বুকশপটি তৈরি করা হয়েছে।

গাজা সিটির পশ্চিমে রিমাল জেলায় গত বছরের ১৮ মে ইসরাইল বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করে।

বইয়ের দোকানটিতে স্কুল পাঠ্য থেকে শুরু করে কোরআন থেকে ইউরোপীয় ক্লাসিক সাহিত্যের আরবি অনুবাদ পর্যন্ত সব কিছুই পাওয়া যেতো।

দোকানের মালিক সামির আল মনসুর বৃহস্পতিবার এএফপিকে বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। আমি খুব খুশী যে আমরা বইয়ের দোকানটি পুনরায় খুলতে সক্ষম হয়েছি।

দুই তলার এই দোকানটির ১,০০০ বর্গমিটার জায়গা জুড়ে ৪ লাখ বই রাখা হয়েছে। আগের দোকানটির এই ভলিউম প্রায় ৪ গুণ বেশি। মনসুর জানান, এতে ব্যয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার।

আরও পড়ুন: হিজাব মামলার শুনানির আগেই বৈঠকে বসবে রাজ্য সরকার

অনেক লেখক এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কৃতি মন্ত্রী আতেফ আবু সাইফসহ কয়েকশ’ লোক এই বইয়ের দোকানের উদ্বোধন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। নতুন করে দোকানটি উদ্বোধনের ৩০ বছর আগে প্রথম গাজার এই বৃহত্তম বইয়ের দোকানটি চালু হয়েছিল।


একাত্তর/আরএ

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর