নর্ড স্ট্রিম-২ বন্ধ করছে জার্মানি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৫ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবির প্রেক্ষিতে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প চালুর অনুমোদন দেবে না জার্মানি। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) একথা জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। 

ইউক্রেনের দুইটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেয়ার শাস্তি হিসাবে অবিলম্বে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেয়ার দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

উল্লেখ্য, রাশিয়া ও জার্মানির মধ্যে এই পাইপলাইনের কাজ শেষ হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে, কিন্তু পাইপলাইনটি এখনও চালু হয়নি।

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস রপ্তানির লক্ষ্যে বাল্টিক সাগরের নিচ দিয়ে ১,২২৫ কিলোমিটার লম্বা পাইপ লাইন তৈরি করেছে রাশিয়া। এর ফলে রাশিয়া থেকে জার্মানিতে বর্তমানের তুলনায় দ্বিগুণ গ্যাস রপ্তানি করা সম্ভব হবে।

আরও পড়ুন: রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তির ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

এর ফলে ইউরোপের দুই কোটি ৬০ লাখ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে বলে রাশিয়া আশা করছে। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে স্বল্পমূল্যে গ্যাস কিনতে আগ্রহী ইউরোপের দেশগুলো।

তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আশঙ্কা, এর ফলে ইউরোপ জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর