রাশিয়ার তিন ব্যাংকের ওপর জাপানের নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৯ পিএম

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্ররাষ্ট্র জাপান। নতুন করে রাশিয়ার তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে জাপান সরকার। 

জাপানের অর্থমন্ত্রী সুযুকি শুনইচি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, জাপান আর্থিক ও রপ্তানি নিয়ন্ত্রণ ক্ষেত্রসমূহে রাশিয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসমূহের সাথে যোগ দেবেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যে তিনটি রাশিয়ান ব্যাংক এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে সেগুলো হলো, রাশিয়ার রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক, প্রোমাঞ্জিভেজ ব্যাংক এবং ব্যাংক রসিয়া। 

আরও পড়ুন: জেলেনস্কির অনুরোধে পুতিনের সাথে ম্যাক্রোঁর ফোনালাপ

জাপানের অর্থমন্ত্রী বলছেন, এতে সাইবার হামলার ঝুঁকি বাড়বে। দৃশ্যত এ প্রসঙ্গে তিনি রাশিয়ার তরফ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের হুমকির কথা উল্লেখ করেন এবং জাপানের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নিরাপত্তা জোরদার করে নেয়ার আহ্বান জানান।

এদিকে কোনো কিছুর তোয়াক্কা না করে ইউক্রেন দখলে পূর্ণ মাত্রার সামরিক অভিযান জোরদার করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে তিন দিক থেকে অর্থাৎ আকাশ, স্থল ও নৌপথে হামলা চলছে। এরইমধ্যে দেশটির অনেক নাগরিক সীমান্ত পারি দিয়ে রাশিয়া ও বেলারুশসহ কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে। 


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর