পুতিন ও ল্যাভরভের বিরুদ্ধে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫১ পিএম

ইউক্রেইনে চলমান রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এসব দেশে যদি পুতিন ও ল্যাভরভের কোনো ব্যক্তিগত সম্পদ থাকে তাহলে সেসব জব্দ করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এই দুই রুশ নেতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেন আগ্রাসনের দ্বিতীয় দিনে এ নিষেধাজ্ঞা আরোপ করলো পশ্চিমাদেশগুলো।   

তবে এসব দেশে পুতিন ও ল্যাভরভের কি পরিমাণ সম্পত্তি রয়েছে তা জানা যায়নি। এই নিষেধাজ্ঞার ফলে ঠিক কি ধরনের প্রভাব পড়বে সেটিও স্পষ্ট নয়। 

রাশিয়া বলেছে, পররাষ্ট্রনীতিতে পশ্চিমারা 'অক্ষমতা' দেখিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন হামলার হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব আনা হলে তাতে ভেটো দেয় রাশিয়া। ভারত, চীন এবং সংযুক্ত আরব আমিরাত সকলেই এ ভোটদানে বিরত থাকে। এ প্রস্তাবে অন্য ১১ জন সদস্য ভোট দেয়।

ভোটের পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, আমাদের জোরালো দাবির বিরুদ্ধে ভেটো দেওয়ার জন্য রাশিয়া আজ তার ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু রাশিয়া আমাদের কথায় ভেটো দিতে পারে না।

আরও পড়ুন: চেরনোবিলে বাড়ছে পারমাণবিক বিকিরণ, শঙ্কায় ইউক্রেন

প্রেসিডেন্ট পুতিন এখানে আগ্রাসী, কোনো মাঝামাঝি জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি। 

সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ এবারই প্রথম। এর আগে শুধু সিরিয়া ও বেলারুশের প্রেসিডেন্টের বিরুদ্ধেই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর