আগামী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’, বলছে ইউক্রেন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে এক টেলিফোন আলাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, ইউক্রেন জুড়ে যুদ্ধ চলমান থাকার এই সময়ে পরবর্তী ২৪ ঘণ্টা দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্রের দেয়া তথ্য অনুযায়ী, আলাপের সময়, রাশিয়ার আক্রমণের সময় থেকে জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেছেন জনসন।

জনসন আশ্বাস দিয়েছেন যে, যুক্তরাজ্য ও এর মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা যাতে পৌঁছায় তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেবেন তিনি। দুই নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।

রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো অব্যাহত রেখেছে তারা। গতকাল রোববার ইইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এ কাজ করছে ইইউ।

অবশ্য রাশিয়া হামলা অব্যাহত রাখার পাশাপাশি নতুন হুমকি দিচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের বহর প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

এদিকে আজ সোমবার মস্কোর ঘনিষ্ঠ মিত্র ইউক্রেন সীমান্ত লাগোয়া দেশ বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনা বসবেন।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্ত খুলেছে

রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে চার হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর