যুক্তরাজ্যে পেট্রোলের দাম রেকর্ড সর্বোচ্চ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৯ পিএম

ইউক্রেনে রুশ অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার আঁচ লাগতে শুরু করেছে যুক্তরাজ্যেও। 

যুক্ত্ররাজ্যের পেট্রোল পাম্পগুলোতে রেকর্ড সর্বোচ্চ দামে কেনাবেচা হচ্ছে পেট্রোল ও ডিজেল। 

ব্রিটিশ অটোমোবাইল সংস্থা দ্য রয়্যাল অটোমোবাইল ক্লাব (আরএসি) জানিয়েছে, রোববার (২৭ ফেব্রুয়ারি) পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ১.৫১ পাউন্ডে এবং ডিজেল ১.৫৫ পাউন্ডে পৌঁছেছে। 

আরএসি মুখপাত্র সাইমন উইলিয়ামস বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম মোটামুটি শান্ত থাকলেও পেট্রোল পাম্পে জ্বালানির দাম বাড়তেই থাকবে। 

এই সপ্তাহ জ্বালানি তেলের দাম বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এ সময়ে অনিবার্য এই মূল্যবৃদ্ধির গতি বা বাজারে অস্থিরতার প্রকৃত চিত্র পাওয়া যাবে, বলে জানান উইলিয়ামস। 

এদিকে, সোমবার (২৮ ফেব্রুয়ারি) পশ্চিমারা বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রেন্ট ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম চার দশমিক ছয় শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০২ ডলারে পৌঁছেছে।

যদিও যুক্তরাজ্য তার অপরিশোধিত তেলের মাত্র ছয় শতাংশ আমদানি করে রাশিয়া থেকে, তবুও এই বৈশ্বিক মুল্যবৃদ্ধির প্রভাব সেখানে পড়বে। 


একাত্তর/জো 

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
ইরানের অর্থনীতি ও তার প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর চরম আঘাত হানতে নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি বিমান হামলার...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর