ইউক্রেনে হামলার পরের দিনই রুশ
নেতা ভ্লাদিমির পুতিন এক বার্তায় দেশটির সেনাবাহিনীকে বলেছিলেন ক্ষমতা নিতে। একই
কথা ফিরিয়ে দিয়েছেন ইউক্রেনের নেতা জেলেনস্কিও।
টানা ষষ্ঠ দিনের মতো ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। একের পর এক শহরে হানা দিচ্ছে রুশ সেনা। পড়তে হচ্ছে শক্ত প্রতিরোধের মুখেও। তবু পুতিন সেনাদের লক্ষ্য রাজধানী কিয়েভ।
এই পরিস্থিতিতে রুশ সেনাদের জন্য এক অভিনব এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন পর্নো মডেল লিলি সমার্স। তার প্রস্তাব এখন রীতিমতো ভাইরার হয়ে ঘুরছে সামাজিক মাধ্যমে।
এই এডাল্ট মডেল রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। যুদ্ধ শুরু হবার পর থেকে তিনি বিভিন্ন টুইট করছেন এবং তার টুইটগুলোতে স্পষ্ট যে তিনি ইউক্রেনকে সমর্থন করছেন।
শুধু সেখানেই থেমে থাকেননি লিলি। বলেছেন, রাশিয়ার যে সৈনিকরা পুতিনের নির্দেশ না মেনে অস্ত্র ত্যাগ করবেন, তাঁদের শয্যাসঙ্গিনী হতে তৈরি তিনি।
‘ব্যাড কিটি’ নামের এক সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই প্রস্তাব দিয়েছেন লিলি। সে সঙ্গে আরও জানিয়েছেন, এক রুশ সেনার মৃত্যুর বিনিময়ে তিনি একটি করে নগ্ন ছবি দেবেন।
আর যদি একটি রুশ ট্যাঙ্ক ধ্বংস হয়, তবে লিলি একটি ভিডিও পোস্ট করবেন এবং যদি একটি বিমান গুলি করে নামানো হয় তবে তিনি একসঙ্গে রোম্যান্স করবেন।
লিলি সামার্সের এমন সব কথাবার্তা অনেকের প্রশংসা পেলেও, আরেকপক্ষ মনে করছেন, এমন প্রস্তাবের ছড়িয়ে সংবাদের শিরোনামে হতে চাইছেন এই পর্নো মডেল।
একাত্তর/এসএ
