ইউক্রেনিয় স্নাইপারের শিকার শীর্ষ রুশ জেনারেল

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৫:৩৬ পিএম

ইউক্রেনের একজন স্নাইপার রাশিয়ার শীর্ষ জেনারেলদের একজনকে হত্যা করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ডেইলি মেইলের বরাত দিয়ে উইঅন জানায়, রুশ ও ইউক্রেনিয় বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধে রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম সম্মিলিত অস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রে সুখভেতস্কি নিহত হয়েছেন।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সুখভেতস্কি ‘একজন স্নাইপারের দ্বারা’ নিহত হয়েছেন। তার শেষকৃত্য শনিবারের জন্য পরিকল্পনা করা হয়েছে বলে মনে হচ্ছে।

যদিও রাশিয়ার সামরিক বাহিনী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে রাশিয়ান প্যারাট্রুপারদের ইউনিয়ন এয়ারবর্ন ফোর্সেস ইউনিয়নের সের্গেই চিপিলিওভ সোশ্যাল মিডিয়ায় এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সুখভেতস্কি মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তারা জানায়, ‘আমরা একটি বিশেষ অপারেশন চলাকালীন ইউক্রেনে আমাদের বন্ধু মেজর-জেনারেল আন্দ্রে আলেকসান্দ্রোভিচ সুখভেতস্কি মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়েছি। আমরা তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই’- খবর মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহব্যাপী সংঘর্ষে ৪৯৮ সেনা মারা গেছে এবং এক হাজার ৬০০ জন আহত হয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, প্রায় ৯ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত, আহত ৫০

সুখভেতস্কি একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি মস্কোর রেড স্কোয়ারে বিজয় কুচকাওয়াজে দুইবার অংশগ্রহণ করেছিলেন। তিনি দুটি অর্ডার অফ কারেজ, অর্ডার অফ মিলিটারি মেরিট এবং মেডেল অব কারেজ পদক পেয়েছিলেন। ক্রিমিয়া অধিগ্রহণে প্রশংসাও পেয়েছিলেন সুখভেতস্কি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্য মতে, জেনারেল সুখভেতস্কি সপ্তম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন।


একাত্তর/এসি

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর