পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, বহু হতাহত

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৫:৩৬ পিএম

পাকিস্তানের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

ডনের খবরে বলা হয়েছে, আহত এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তারা শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর দখলে

পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান ডয়চে ভেলেকে বলেন, পেশওয়ারের পুরানো শহরের কুচা রিসালদার মসজিদে বিস্ফোরণ ঘটে, যেখানে মুসল্লিরা জুমার নামাজের জন্য জড়ো হয়েছিল। তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

শায়ান হায়দার নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি যখন মাত্র মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলাম- তখন হঠাৎ জোরালো শব্দ হয় এবং আমি পড়ে যাই। এসময় চারপাশে ধুলোয় ভরে ওঠে। আমি চোখ খুলতেই দেখি চারপাশে মানুষ ছোটাছুটি করছে। কেউ কেউ ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকারও করছিলেন। অনেক লোকের দেহ তখন বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়।

image

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটির এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ ধরনের হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন: গভীর রাতে বিহারে রহস্যজনক বিস্ফোরণে ৯ জন নিহত

প্রসঙ্গত, সংখ্যালঘু শিয়া মুসলিমরা পাকিস্তানে বারবার হামলার শিকার হচ্ছে, পাকিস্তান মূলত একটি সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, দেশটির মুসলিমদের ৫ থেকে ১৫ শতাংশ মানুষ শিয়া। পাকিস্তানের প্রায় সব সুন্নি মুসলিমরা হানাফি মতাবলম্বী।

অপরদিকে শিয়ারা ইতানাআশিরিয়ার অনুসারি এবং অনেকেই আছেন ইসমাইল, নিজারী, আগা খান, মুসতালি, দাউদ বোহরা এবং সোলেমানের মতবাদের অনুসারি।


একাত্তর/আরএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর