অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন মমতা

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:০৩ পিএম

বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ থেকে বাংলায় ফেরার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বহনকারী বিমানটি গোলযোগের কবলে পড়ে। কীভাবে ঘটল এমন ঘটনা, তার কোনও সদুত্তর দিতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। 

তবে এটাই নতুন নয়। ২০১৬ সালেও পাটনা থেকে ফেরার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়েন মমতা। এদিন স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন আচমকা যদি কোনও বিমান তিন থেকে চার হাজার ফুট নেমে যায়, তা খুব বড় ধাক্কা।  ঠিক এমন ঘটনাই ঘটেছিল এদিন। আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান হু হু করে নেমে আসতে থাকে। 

কুণাল ঘোষ এদিন আরও বলেন শুধু নীচে নেমে যাওয়াই নয়, ডান দিক ও বাঁদিকে ভয়াবহ রকম ভাবে হেলতে শুরু করে ওই বিমান, যা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জনিত ইস্যুতে বড়সড় প্রশ্ন। গোটা বিষয়টি উদ্বেগের বলে জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন তাহলে কি এয়ার ট্রাফিক কন্ট্রোলে কাছে এই বিষয়ে কোনও তথ্য ছিল না। 

এ ঘটনায় কোমরে বেশ ব্যথা পান মুখ্যমন্ত্রী মমতা। আগে থেকেই তার কোমরে ব্যথা থাকায় বেশি সমস্যায় পড়েন।

আনন্দবাজার ডিজিটাল জানিয়েছে, রাজ্য সরকারের ভাড়া করা ফ্যালকন বিমানে সম্প্রতি বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন মমতা ব্যানার্জী। তবে এদিন যে বিমানটিতে তিনি চড়েছিলেন নির্দিষ্টভাবে সেই বিমানটিতে তিনি এর আগে সফর করেননি। ঘটনাচক্রে বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্যোগ কেটে যাওয়ার মিনিট চারেক পরে মুখ্যমন্ত্রীর বিমানটি কলকাতার মাটি স্পর্শ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি আচমকা বিপদের মুখোমুখি হতে যাচ্ছে দেখে পাইলট দ্রুত উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন। তাতেই প্রবল ঝাঁকুনি ও ওলটপালট অবস্থা। বিমানের মধ্যে মুখ্যমন্ত্রী ও তার সহযাত্রীরা অবশ্য জানতে পারেন, তাদের বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। এটিই বিপত্তির কারণ।


একাত্তর/এসএ

আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর