ইউক্রেনে ৩৫০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০:৩৫ পিএম

ইউক্রেনে এখন পর্যন্ত কমপক্ষে ৩৫১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। 

জাতিসংঘ বলছে, ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আহত মানুষের সংখ্যা ৭০৭ ছাড়িয়ে গিয়েছে। এসব বেসামরিক নাগরিকদের অধিকাংশই  আহত এবং নিহত হয়েছেন বিভিন্ন বিস্ফোরণের কারণে। রয়টার্সের খবর।  

আরও পড়ুন: সাময়িক যুদ্ধবিরতি নিয়ে কিয়েভ মস্কো পাল্টাপাল্টি দাবি

জাতিসংঘের মানবাধিকার কমিশন মনে করছে বেশিরভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে। এইসব অস্ত্রের মধ্যে ভারী কামান,মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম ও ক্ষেপণাস্ত্র। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) অফিস জানাচ্ছে, "ওএইচসিএইচআর মনে করে যে প্রকৃত হতাহতের সংখ্যা আমরা যা জানতে পারছি তার চেয়ে অনেক বেশি, বিশেষ করে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলে বেশি মানুষ হতাহতের শিকার হচ্ছেন। কিছু স্থান থেকে হতাহতের তথ্য প্রাপ্তিতে সমস্যা হচ্ছে।" 


একাত্তর/এআর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর