রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ডে লেনদেন বন্ধ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:১৭ পিএম

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড রাশিয়াতে তাদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। 

শনিবার (৫ মার্চ) তারা জানায়, রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ায় এই দুই সেবা ব্যবহার করে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধে গ্রাহক ও অংশীদারদের সাথে কাজ করার কথা জানিয়েছে তারা। 

ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাল কেলি এক বিবৃতিতে জানান, কয়েকদিনের মধ্যেই ভিসা কার্ড ব্যবহার করে রাশিয়ায় সব ধরনের লেনদেন বন্ধ করে দেয়া হবে। 

'কোন ধরনের উসকানি ছাড়াই রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি', বলেন তিনি।

গত সপ্তাহেই রাশিয়ান ব্যাংকের ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ডের লেনদেন বন্ধ করে দেয়ার আহবান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে খেরসনের রাস্তায় বিক্ষোভ

তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্ত রাশিয়ার বাসিন্দাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কেননা, রাশিয়ার ভেতরে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করে দেশটির সরকার। এর ওপর বিদেশি সিস্টেমের কোনো হাত নেই। 

তবে রাশিয়াতে ইস্যু করা কার্ড রাশিয়ার বাইরে, এবং বিদেশে ইস্যু করা কার্ড রাশিয়ার ভেতরে কাজ করবে না বলে জানানো হয়েছে। 

এদিকে ভিসা ও মাস্টারকার্ডের এ সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে এর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার মুখে এ সিদ্ধান্ত রাশিয়ানদের জন্য আরও সমস্যার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে ছয়শ' বিলিয়ন ডলারের সম্পদের অনেকাংশই জব্দ করা হয়েছে। 

এছাড়াও রাশিয়ার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর