তৃতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিলো মস্কো

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:৫৮ পিএম

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের ১২তম দিনে মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। এ নিয়ে তৃতীয় দফায় যুদ্ধবিরতির ঘোষণা দিলো মস্কো। দেশটির বেসামরিক জনগোষ্ঠীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে রুশ সেনাবাহিনী। 

বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি জানিয়েছে, বুধবার (৯ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে এ যুদ্ধবিরতি। 

ইউক্রেনে রাজধানী কিয়েভ, সুমি, খারকিভ, মারিউপল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানায়, ২০২২ সালের ৯ মার্চ মস্কো সময় সকাল ১০ টা (গ্রিনিচমান সময় ০৭০০ টা) থেকে রাশিয়ান ফেডারেশন যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং তারা মানবিক করিডোরের সুযোগ করে দিতে প্রস্তুত রয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে সুমিশহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। 

আরও পড়ুন: রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন ছেড়েছে আট লাখ শিশু

ইউক্রেনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সীমান্তের কাছাকাছি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহর থেকে সব বেসামরিক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে বন্দর নগরী মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। এ ব্যর্থতার জন্য কিয়েভ ও মস্কো একে অপরকে দোষারোপ করেছে। 


একাত্তর/আরবিএস 

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর