যুদ্ধে অংশ নিলে নাগরিকত্ব দেবে ইউক্রেন

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৫:৪২ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষে অংশ নেয়া বিদেশি নাগরিকরা ইউক্রেনের নাগরিক হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন। 

বুধবার (৯ মার্চ) ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে যেসব বিদেশি নাগরিক অংশ নিতে চান তাদেরকে নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাহিনী গঠন করছে ইউক্রেন। 

তিনি জানান, বিদেশি নাগরিকরা প্রথমে একটি চুক্তি সই করবেন। এরপর তাদেরকে একটি সামরিক পাসপোর্ট দেয়া হবে, যেখান থেকে পরে রেসিডেন্স পারমিট পাবেন তারা। 

আরও পড়ুন: উ. কোরিয়ার জাহাজে দ. কোরিয়ার গুলি, আটক সাত ক্রু

তারা যদি পরে ইউক্রেনের নাগরিকত্ব নিতে চান তাহলে সে ব্যবস্থাও আইনে আছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ১৬ হাজার বিদেশি নাগরিক রওনা দিয়েছেন, যদিও এ দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।। বিদেশিদের যুদ্ধে নিতে ইউক্রেনের দূতাবাসগুলো সহায়তা করছে বলে জানা গেছে। তবে এদের অনেকেরই যুদ্ধের প্রশিক্ষণ নেই। 


একাত্তর/এসজে

ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর