ডনবাসে হামলার পরিকল্পনা করছিলো ইউক্রেন, দাবি মস্কোর

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৭:১৫ পিএম

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাস অঞ্চলে চলতি মাসেই ইউক্রেনের ন্যাশনাল গার্ড হামলার পরিকল্পনা করছিলো বলে দাবি করেছে রাশিয়া। 

বুধবার (৯ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ তথ্য জানান। তিনি বলেন, তাদের হাতে আসা গোপন নথি থেকে এই তথ্য তারা পেয়েছেন। 

কোনাশেনকভ বলেন, হামলার নির্দেশ দিয়ে ২২শে জানুয়ারি একটি গোপন নথিতে সই করেন ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার কর্নেল জেনারেল নিকোলে বালান। 

আরও পড়ুন: দেশে ফিরে নিজেদের ভাগ্যবান মনে করছেন ২৮ নাবিক

আদেশের মূল কপিটি প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোনাশেনকভ বলেন, হামলার নির্দেশনা ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডিং অফিসারদের কাছে পৌঁছে দেয়া হয়। 

সেখানে কথিত যৌথবাহিনী গঠন এবং ডনবাসে আক্রমণ পরিকল্পনার বিশদ বিবরণ ছিলো। তিনি জোর দিয়ে বলেন, এর জন্য ইউক্রেন অনেক ধরে প্রস্তুতি নিয়েছে। 

তিনি জানান, যে ব্রিগেডকে হামলার দায়িত্ব দেয়া হয়, ২০১৬ সাল থেকে ন্যাটোর কর্মসূচির আওতায় তাদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা এবং ব্রিটিশ সামরিক বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয় পৃষ্ঠার নথিপত্র পাঠিয়েছে, যা প্রমাণ করে যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাসে হামলার পরিকল্পনা করছিল কিয়েভের সরকার।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ভাষায় লেখা এসব নথিপত্র তারা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি। তবে সেগুলো সামরিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনার খুটিনাটি রয়েছে।

গত মাসেই প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেন। এর কিছু দিন পরেই তিনি সেসব অঞ্চলে সেনা মোতায়েনের আদেশ দেন।


একাত্তর/এআর

ইউক্রেনের পূর্বাঞ্চলে স্লোভিয়ানস্ক শহরের একটি মার্কেটে রাশিয়ান হামলায় দুইজন নিহত হওয়ার পর বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আহবান জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৬ জুলাই) বিবিসি...
এক না এক সময় সেভেরোদোনেৎস্কের পতন অবশ্যম্ভাবী হলেও, ইউক্রেনের জন্য এই শহরের নিয়ন্ত্রণ হারানোর যন্ত্রণা মোটেও কম নয়। কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল সেভেরোদোনেৎস্ক।...
কয়েক সপ্তাহের বোমাবর্ষণ ও গোলাগুলির পর ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের সরে যেতে নির্দেশ দিয়েছে সেখানকার আঞ্চলিক কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ জুন) সেখানকার আঞ্চলিক...
ইউক্রেনের ডনবাস অঞ্চলের স্বাধীনতা মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার তিনি বলেন, ইউক্রেনের অন্য অঞ্চলগুলো তাদের ভবিষ্যৎ নিজেরাই...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর