মারিওপোলে বিমান হামলায় ধ্বংস শিশু হাসপাতাল

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:০৩ পিএম

ইউক্রেনের মারিওপোল শহরে বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে একটি শিশু হাসপাতাল। 

বুধবার (৯ মার্চ) এক ফেসবুক বিবৃতিতে সিটি কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটির ম্যাটার্নিটি, শিশু ও থেরাপি ওয়ার্ডের ওপর বেশ কয়েকটি বোমা ফেলা হয়েছে। এতে হাসপাতালটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। বোমা হামলার জন্য রাশিয়ান সেনাবাহিনীকে দায়ী করেছে ইউক্রেনিয় কর্তৃপক্ষ। 

মারিওপোলের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো বিধ্বস্ত হাসপাতালের কয়েকটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। এ হামলার মাধ্যমে রাশিয়া মানবতার সীমা অতিক্রম করে গেছে বলে মন্তব্য করেন তিনি। 

হামলার ফুটেজ শেয়ার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। 

এক টুইটবার্তায় তিনি বলেন, 'ধ্বংসস্তূপের নিচে বাচ্চারা চাপা পড়ে আছে। আর কতক্ষণ বিশ্ববাসী সন্ত্রাসকে উপেক্ষা করে এতে সহযোগী হবে?' 

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, নিরাপত্তাহীন মানুষের ওপর হামলা করার চেয়ে জঘন্য কাজ আর খুব বেশি নেই। ইউক্রেনকে বিমান হামলার হাত থেকে রক্ষা করার জন্য আরও সহায়তার পথ খোঁজার আশ্বাস দেন তিনি। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর