একযুগ পর জেগেছে ভয়ংকর মেরাপি আগ্নেয়গিরি

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৮:২২ পিএম

একযুগ পর ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এসময় আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা ও ছাই বের হতে দেখা গেছে। এরইমধ্যে কর্তৃপক্ষ আশপাশের এলাকা থেকে আড়াইশ জন বাসিন্দাকে সরিয়ে নিয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বৃহস্পতিবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ এক টুইটার বার্তায় জানায়, মেরাপি থেকে উত্তপ্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তাছাড়া লাভা জাতীয় পদার্থ ঢাল গড়িয়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত চলে এসেছে।

বিএনপিবি জানায়, ইন্দোনেশিয়ার জাকার্তা প্রদেশের আগ্নেয়গিরিটির চারপাশের ২৫৩ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকার কিছু গ্রাম ধোঁয়ায় ছেয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে যারা সাত কিলোমিটারে মধ্যে বসবাস করে তাদের সতর্ক করে বলা হয়, আরও উত্তপ্ত লাভা ও ধোঁয়ার প্রবাহ বেরিয়ে আসতে পারে।

মেরাপি ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটির উচ্চতা দুই হাজার ৯৬৩ মিটার। প্যাসিফিক রিং অব ফায়ারে মেরাপির অবস্থান। এটিতে সবশেষ উগ্ন্যুৎপাত হয়েছিল ২০১০ সালে। যাতে ৩৫০ জনের বেশি মানুষ মারা যান।

অন্যদিকে গত বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরুতে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়। যাতে প্রায় ৬০ জন নিহত হন। অন্য যেকোনো দেশের তুলনায় ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির সংখ্যা বেশি। মেরাপি আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার উপরে অবস্থিত। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। 


একাত্তর/এসএ

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর