রাশিয়াকে বাইডেনের কড়া হুঁশিয়ারি

আপডেট : ১২ মার্চ ২০২২, ০১:১৮ পিএম

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে কয়েকদিন ধরেই ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া পাল্টাপাল্টি দোষারোপ করেছে। যুক্তরাষ্ট্রের বলছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলা চালাতে পারে। অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে। এবার বিষয়টি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তার কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এছাড়া যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : সিএনএন


একাত্তর/এআর

ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর