কিয়েভ অভিমুখে চার ভাগ হয়ে এগুচ্ছে রুশ বাহিনী

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৪:৪২ পিএম

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১৮তম দিন চলছে। রাজধানী কিয়েভ দখলে চারভাগে এগুচ্ছে মস্কোর প্রধান সামরিক বহর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মারিওপোল শহর। 

ইউক্রেনকে আরো অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশিদের পাঠানো অস্ত্রের বহরে হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরের সঙ্গে ৭৫ মিনিটের ফোনালাপে যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেননি রুশ প্রেসিডেন্ট।

image


ইউক্রেনে রুশ অভিযানে সবচেয়ে ভয়াবহতার পরিস্থিতি এখন বন্দরনগরী মারিওপোলে। এই শহরে সংঘাতের পাশাপাশি চলছে লুটপাট। স্যাটেলাইটের ছবিতে সামরিক-বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।

image


শনিবার বিভিন্ন শহর থেকে ১৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। সংঘাতের কারণে মারিউপোল থেকে কাউকে সরানো যায়নি। পানি, বিদ্যুৎ, খাবার সংকটে দিন কাটাচ্ছে স্থানীয়রা। রুশ হামলায় মারিওপোলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১,৫০০ মানুষ।

image


রাজধানীর উত্তরপূর্বাঞ্চলে ব্যাপক সংঘাত চলছে। কিয়েভ থেকে ১৬ মাইল দূরে এখন রাশিয়ার প্রধান সামরিক স্থলবহর। চারভাবে বিভক্ত হয়ে এগুচ্ছে কিয়েভের দিকে। 

রাজধানীর পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে উদ্ধার করা নারী-শিশুদের গাড়িবহরে হামলা করেছে রুশ বাহিনী। নিহত হয়েছে সাতজন। অভিযোগের বিষয়ে মস্কো কিছু জানায়নি।

image


ভলনোভাখার পার্শ্ববর্তী একটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেনের বাহিনী। দু'পক্ষের হামলায় অঞ্চলটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এরপরই নিয়ন্ত্রণ ছেড়ে দেয় ইউক্রেনের সেনারা। 

image


দখলকৃত জাপোরিঝিয়ার মেলিটোপল শহরে স্থানীয়দের তীব্র বিক্ষোভ, প্রতিরোধের মুখে রুশ বাহিনী। ওই শহরের মেয়রের অপহরণকে যুদ্ধাপরাধ আখ্যা দেন জেলেনস্কি। যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর এক হাজার ৩০০ সদস্য নিহত হয়েছে বলে জানান তিনি। 

জরুরি ভিত্তিতে ইউক্রেনকে অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার মূল্যের ক্ষুদ্রাস্ত্র, অ্যান্টি ট্যাংক এবং অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

যদিও রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী যানে হামলা চালানোর বৈধতা রয়েছে রুশ বাহিনীর।

এরইমধ্যে, ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর, রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। ৭৫ মিনিটের ফোনালাপে পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তিনি আগ্রহ দেখাননি বলে জানান ম্যাক্রোঁ।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর