ইরবিলে মার্কিন কনস্যুলেটে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৮:১২ পিএম

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে এক ডজন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড।

স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) সকালে ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনস্যুলেটে আঘাত হেনেছে বলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এটিকে "ভয়াবহ হামলা" বলে উল্লেখ করেছেন। তবে তিনি জানান, এ হামলায় কোনো আমেরিকান আহত হয়নি এবং ইরবিলে মার্কিন সরকারি স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

কুর্দি নিরাপত্তা বাহিনী জানায়, বারোটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে।

হামলার জেরে মার্কিন কনস্যুলেটের সামান্য কিছু ক্ষতি হলেও সামনে থাকা স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এই হামলায় একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে কুর্দিশ স্বরাস্ট্রমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন: এবার দিনিপ্রোর মেয়রকে তুলে নিয়ে গেলো রুশ সেনারা

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরানের রেভ্যুলুশনারি গার্ড এক বিবৃতিতে জানিয়েছে যে ইসরায়েলি স্ট্রাটেজিক সেন্টার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। 

ইসরায়েলি হামলার পুনরাবৃত্তি ঘটলে আরও কর্কশ, জোড়ালো ও ধ্বংসাত্মক হামলা চালানো হবে বলেও এ বিবৃতিতে জানায় রেভ্যুলুশনারি গার্ড। 


একাত্তর/জো 

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর