মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো জাপান

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১২:৩৯ পিএম

জাপানে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত কমপক্ষে চার জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ২০ লাখ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে ভূমিকম্পটি হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। 

প্রাথমিক হিসাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার বলা হলেও পরে সংশোধন করে এর মাত্রা ৭ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রথমে সুনামি সতর্কতা জারি হলেও, বৃহস্পতিবার সকালে তা প্রত্যাহার করে নেয়া হয়।

ভূমিকম্পের পরপরই টোকিওর বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। দশ ঘন্টা পরেও অন্ধকারের আছে হাজার হাজার বাড়ি। এছাড়া উত্তরপূর্বাঞ্চলের সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী পরাঘাত হওয়ার সম্ভাবনা থাকায় সরকার উচ্চ সতর্কাবস্থায় থাকবে।

ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, এত তীব্র মাত্রায় ভূমিকম্প হলে আফটার শক হতে থাকে। গোটা সপ্তাহেই সেই ভয় রয়েছে। তাই সাবধানে থাকতে হবে দেশের পূর্বের বাসিন্দাদের।

১১ বছর আগে এই পূর্বাংশেই ভয়াবহ ভূমিকম্প হয়। সেই সঙ্গে সুনামি। সেবার মারা গিয়েছিলেন প্রায় ১৮,৫০০ জন। সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্রেও বিপর্যয় ঘটে। 


একাত্তর/এআর

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর