আন্তর্জাতিক আদালতের নির্দেশ প্রত্যাখ্যান রাশিয়ার

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৭:৫২ পিএম

ইউক্রেনে অবিলম্বে সামরিক অভিযান বন্ধে রাশিয়াকে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশ প্রত্যাখ্যান করেছে রাশিয়া, জানিয়েছে এএফপি। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত আমলে নিতে পারছি না।’ 

এসময় আইসিজের দেওয়া রায় কার্যকরের জন্য রাশিয়া–ইউক্রেন দুই পক্ষকেই একমত হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। 

‘লড়াইয়ের সমাপ্তি টানতে কিয়েভের সঙ্গে আলোচনায় মস্কোর প্রতিনিধিদল প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখছে’ বলেও দাবি করেন ক্রেমলিনের এই মুখপাত্র। 

পূর্বসূত্র: ইউক্রেনে সেনা অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

উল্লেখ্য, বুধবার (১৬ মার্চ) কিয়েভের কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে আন্তর্জাতিক আদালত নির্দেশনা দেয়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ভূখণ্ডে শুরু করা সামরিক অভিযান অনতিবিলম্বে বন্ধ করতে হবে রুশ ফেডারেশনকে। 

রাশিয়া ও চীনের বিচারকদ্বয় এতে বিরোধিতা করলেও এ সিদ্ধান্তে ১৩-২ অনুপাতে ভোট দেন বিচারকরা। 


একাত্তর/জো 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর