ইউরোপকে ছাড়াই রাশিয়ার মঙ্গলাভিযানের ঘোষণা

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১০:৫৩ পিএম

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর সাথে যৌথভাবে হতে যাওয়া মঙ্গল অভিযান স্থগিত করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) ইএসএ-র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় মহাকাশ সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া নিষেধাজ্ঞার সঙ্গে একমত পোষণ করে ইএসএ।

তাই রাশিয়াকে সঙ্গে নিয়ে এ অভিযান চালানো সম্ভব নয় বলে প্যারিসে সংস্থাটির রুলিং কাউন্সিলের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে রুশ মহাকাশ সংস্থা রসকসমসের সঙ্গে যৌথভাবে চলমান এক্সোমার্স রোভার মিশন পরিচালনা বর্তমানে সম্ভব নয় বলে কাউন্সিল স্বীকার করে।

তবে এ ঘোষণার পর রাশিয়া একাই এ অভিযান চালিয়ে নেবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: স্টিফেন হকিংয়ের বিখ্যাত প্যারাডক্সের সমাধান

রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রসকসমসের মঙ্গলাভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে বলে সংস্থাটির প্রধান নির্বাহী দিমিত্রি রোগজিন বলেছেন।

ব্রিটেনের তৈরি রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন মার্স রোভারটি ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার তৈরি রকেটে করে উৎক্ষেপণের কথা ছিল। আট মাস পর রোভারটির মঙ্গলে পৌঁছার কথা। 

তবে মঙ্গল অভিযান স্থগিত করা হলেও, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রোগ্রাম চলবে বলে ইএসএ জানিয়েছে।


একাত্তর/এসজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর