ন্যাটোর মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীরা নিখোঁজ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:৫৫ এএম

ফাইল ছবি

নরওয়ের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৪ জন আরোহীই নিখোঁজ রয়েছেন। রয়টার্সের খবর।

শুক্রবার (১৮ মার্চ) নরওয়ের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (জেআরসিসি) একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই নরওয়েতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সামরিক মহড়া শুরুর দুই দিন পর (শুক্রবার) দেশটিতে মার্কিন বিমান বিধ্বস্ত হলো। খারাপ আবহাওয়ার কারণে বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক মুখপাত্র।

এদিকে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেলেও অন্ধকার, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর বিমান নামতে পারেনি বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে। দিনকে দিন সেখানে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত সোমবার নরওয়েতে শুরু হয়েছে ন্যাটোর সামরিক মহড়া। ৩০ হাজার সেনা অংশ নিচ্ছে এ মহড়ায়। ইউরোপ ও উত্তর আমেরিকার ২৮টি দেশ ‘কোল্ড রেসপন্স ২০২২’ নামের এ মহড়ায় অংশ নিয়েছে।


একাত্তর/এআর


ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর