রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে আপত্তিকর বললো চীন

আপডেট : ২০ মার্চ ২০২২, ০১:১৪ পিএম

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী। 

শনিবার (১৯ মার্চ) বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং একথা বলেন, জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের উল্লেখ করে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং বলেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।

লি ইউচেং আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ প্রতিনিয়তই আরও আপত্তিকর হয়ে উঠছে।

এসময় বিনা কারণে রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে বলে দাবি করেন লি ইউচেং।

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো সমস্যার সমাধান হয় না ইতিহাস বারবার আমাদের তা প্রমাণ করে দেখিয়েছে।

নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে, নেতিবাচক প্রভাব ফেলে অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায়, ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে, বলেন লি ইউচেং। 

আরও পড়ুন: কানাডায় মসজিদে কুড়াল নিয়ে হামলাকারী মুসল্লিদের হাতে আটক

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেও চীন এখনো ইউক্রেন রাশিয়ার হামলার নিন্দা জানায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে একপাক্ষিক অভিহিত করে এসব নিশেধাজ্ঞার বিরোধিতাও করে আসছে চীন।


একাত্তর/জো 

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর