কানাডায় মসজিদে কুড়াল নিয়ে হামলাকারী মুসল্লিদের হাতে আটক

আপডেট : ২০ মার্চ ২০২২, ০১:৩৮ পিএম

কানাডার একটি মসজিদে নামাজের সময় কুড়াল নিয়ে হামলাকারী এক ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা। 

শনিবার (১৯ মার্চ)অন্টারিওর মিসিসাউগা এলাকায় দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে ফজরের নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, আক্রমণকারী যুবকের নাম মোহাম্মদ ময়েজ ওমর (২৪)। সশস্ত্র হামলাসহ ছয়টি অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাতে কুড়াল ও ভাল্লুক তাড়ানোর স্প্রে (বেয়ার স্প্রে) নিয়ে মুসল্লিদের ওপর হামলা করতে উদ্যত হন এক তরুণ। 

সাথে সাথে এক মুসল্লি তার হাত থেকে কুড়ালটি কেড়ে নিয়ে পুলিশ আসা পর্যন্ত তাকে জাপটে ধরে রাখেন। 

মসজিদের ইমাম ইব্রাহিম হিন্দি জানান, বেয়ার স্প্রে থেকে কয়েকজন মুসল্লি সামান্য আহত হয়েছেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মুসল্লি জানান, নামাজ আদায়ের সময় হঠাৎই স্প্রে করা শুরু করে ওই যুবক। এরইমধ্যে সামনের সারি থেকে কেউ একজন পেছনে ফিরে তার হাত থেকে কুড়ালটি কেড়ে নেয়। 

আরও পড়ুন: ভিনদেশে শরণার্থী হয়েছে ৩৩ লাখ ইউক্রেনিয়

এ ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইটবার্তায় তিনি বলেন, 'দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে মুসল্লিদের ওপর হওয়া হামলার ঘটনা খুবই পীড়াদায়ক। 

আমি এই সহিংসতার তীব্র নিন্দা জানাই- কানাডায় এর কোনো জায়গা নেই- আর আমি আজ এই কমিউনিটির মানুষের জন্য প্রার্থনা করবো। সেখানে আজ সকালে যারা ছিল তাদের সাহসকে আমি অভিবাদন জানাই।' 


একাত্তর/এসজে

কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর