নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনছে ভারত

আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:৫৬ এএম

পশ্চিমা দুনিয়ার কটাক্ষের মুখে পড়লেও রাশিয়ার কাছ থেকেই সস্তায় তেল কিনছে ভারত।  

দেশটির রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল ও এইচপিসিএল চলতি সপ্তাহে রাশিয়া থেকে অন্তত ৫০ লক্ষ ব্যারেল অশোধিত তেল কেনার সমঝোতা চূড়ান্ত করেছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এ তেল ভারত পাচ্ছে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশ সস্তাতেই।

ভারত সরকারের যুক্তি, যেহেতু ইউরোপের বহু দেশ এখনও রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে যাচ্ছে - তাই পশ্চিমাদের মুখে অন্তত ভারতের সমালোচনা করা সাজে না।

‘রাশিয়াকে যারা আজ সমর্থন করছে ইতিহাসই তাদের একদিন বিচার করবে’ -বলে আমেরিকা যে হুঁশিয়ারি দিয়েছে, দিল্লি তাও উপেক্ষা করছে।

আরও পড়ুন: হাইপারসনিক ‘কিনঝাল’ মিসাইল কেন এতো ঝাঁঝালো

বস্তুত ভারতের বৃহত্তম তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল রাশিয়ার কাছ থেকে মোট ৩০ লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনেছে, আর একটি সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কিনেছে আরো ২০ লক্ষ ব্যারেল।

উভয় সংস্থার সূত্রেই আভাস মিলেছে, রাশিয়া থেকে পাওয়া এই ‘উরাল ক্রুডে’র দাম পড়েছে ওই তারিখে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে ব্যারেলে বিশ থেকে পঁচিশ ডলার কম।


একাত্তর/আরএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর