পোল্যান্ড যাচ্ছেন বাইডেন, বসবেন ন্যাটোর সঙ্গেও

আপডেট : ২১ মার্চ ২০২২, ০১:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফরে যাচ্ছেন। ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর তিনি সেখানে যাবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজের সঙ্গে ওয়ারশতে বৈঠক করবেন। এ সময় তারা শরণার্থী ইস্যুতে আলোচনা করবেন। 

যুদ্ধের কারণে ইউক্রেনে ছেড়ে যাওয়া প্রায় অর্ধেক মানুষ সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। আলোচনায় সেই প্রসঙ্গও উঠে আসতে পারে। 

হোয়াইট হাউজ জানায়, কীভাবে মানবিক সংকট মোকাবিলা করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ও মিত্ররা। রুশ হামলায় সেখানে মানবাধিকার সংকট দেখা দেয়। 

তাছাড়া সোমবার (২১ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর শোলৎজ, ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে ফোনে কথা বলার কথা রয়েছে বাইডেনের।

আরও পড়ুন: বেলজিয়ামে জটলার ভেতর ঢুকে পড়লো গাড়ি, নিহত ছয়

ন্যাটো সামরিক জোট, ইউরোপিয়ান কাউন্সিল এবং জি–সেভেনের বৈঠকে অংশ নিতে আগামী বুধবার ব্রাসেলস যাবেন বাইডেন।

তবে এই সফরে তাঁর ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছেন বাইডেন।


একাত্তর/এসজে
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর