ইউক্রেনের আকাশ দখলে এখনো ব্যর্থ রাশিয়া

আপডেট : ২১ মার্চ ২০২২, ০১:১৩ পিএম

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে স্থলপথে যেভাবে এগিয়ে যাচ্ছে রাশিয়া সেভাবে অগ্রগতি দেখা যাচ্ছে না আকাশপথে। ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য হলেও আপাতদৃষ্টিতে মস্কো তা করতে ব্যর্থ হচ্ছে।  

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনে চলছে রুশ হামলা। ইউক্রেনীয় সেনাবাহিনীর থেকে তুলনামূলক ভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও বিশেষ ফায়দা করতে পারেনি রাশিয়া।

ইউক্রেনে হামলা শুরুর প্রথম থেকেই রাশিয়ার প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হলো কিয়েভের আকাশসীমার নিয়ন্ত্রণ নেয়া। কিন্তু এক্ষেত্রে মস্কোর ক্রমাগত ব্যর্থতা তাদের সামরিক অভিযানের অগ্রগতিকে স্থবির করে দিয়েছে।  

চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা তথ্যে দাবি করা হয়, ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে রাশিয়া এখন পর্যন্ত ব্যর্থ। তারা মূলত নিজেদের আকাশসীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রসহ অন্য দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে।

ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া উত্তেজনার মধ্যে গত বছরের নভেম্বর মাসে দেশটির সীমান্তে সামরিক সমাবেশ করে রাশিয়া। লক্ষাধিক সেনা, বিশাল ট্যাংকের পাশাপাশি যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়। 

কয়েক মাসের সমাবেশের পর ২৪ ফেব্রুয়ারি শুরু হয় সেই সামরিক অভিযান। কিন্তু ইউক্রেনের ১৩২টি যুদ্ধবিমান ও মাত্র ৫৫টি সামরিক হেলিকপ্টারের বিপরীতে ১ হাজার ৩৯১টি যুদ্ধবিমান ও ৯৪৮টি হেলিকপ্টার নিয়েও ইউক্রেনের আকাশপথ নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। 

আরও পড়ুন: পোল্যান্ড যাচ্ছেন বাইডেন, বসবেন ন্যাটোর সঙ্গেও

সংখ্যা ও সক্ষমতার দিক থেকে রাশিয়ার বিমান বাহিনীর তুলনায় নগণ্য হবার পরও ইউক্রেনীয় বাহিনীর বিমানগুলোই এখনো আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রয়েছে। বিষয়টিকে রাশিয়ার বড় ব্যর্থতা হিসেবে দেখছেন পশ্চিমা বিশেষজ্ঞরা। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর