চীনে আবারও ঘরবন্দি লক্ষাধিক মানুষ

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৪:৪২ পিএম

গেলো কয়েক মাসে বিশ্বব্যাপী করোনার দাপট কমতে শুরু করলেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে চীন জুড়ে। করোনা মহামারির শুরুর প্রায় দুই বছর পর নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চীনে। দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে আরও লক্ষাধিক মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। 

রোববার (২০ মার্চ) দেশটির সরকার জানায়, জিলিন প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর জিলিনে সোমবার রাত থেকে তিন দিনের জন্য বিশেষ বিধিনিষেধ চালু হয়েছে। এ শহরের প্রায় ৪৫ লাখ বাসিন্দাকে তিনদিনের জন্য বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, রোববার চীনে নতুন করে আরও চার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত। শনাক্তদের দুই-তৃতীয়াংশই জিলিন প্রদেশের বাসিন্দা। এ অঞ্চলটি রাশিয়া এবং উত্তর কোরিয়ার সীমান্তবর্তী। জিলিনের প্রাদেশিক রাজধানী চাংচুনে শনিবার থেকে তিন দিনের জন্য বিধিনিষেধ আরও কঠোর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে গত ১১ মার্চ থেকে চাংচুনের ৯০ লাখ মানুষকে প্রতি দুইদিনে একবার খাবার কেনার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এ অঞ্চলের চিকিৎসাকর্মী এবং অন্যান্য জরুরি সেবাকর্মীদেরই একমাত্র বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরুন, বিএনপিকে কাদের

শনিবার প্রায় এক বছর পর করোনা আক্রান্ত হয়ে চীনে দুইজনের মৃত্যু হয়েছে। 

এখনো দেশটির অনেক অঞ্চলে লকডাউন কার্যকর রয়েছে এবং হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছে চীন। জিলিন প্রদেশে আটটি অস্থায়ী হাসপাতাল এবং দুটি কোয়ারেন্টাইন কেন্দ্র তৈরি করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে রোববার রাজধানী বেইজিংয়ের পূর্বে তাংশান শহরে ভাইরাসের বিস্তার রোধে ২৪ ঘণ্টার জন্য গাড়ি চলাচল নিষিদ্ধ রয়েছে। একইসাথে এই শহরের ৭৭ লাখ মানুষের করোনা পরীক্ষার করা হবে বলেও জানায় স্থানীয় প্রশাসন। 


একাত্তর/আরবিএস  

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
নতুন বছর আসতে আর মাত্র একটি দু’টো রাতের অপেক্ষা। এরপরে কালের গর্ভে হারিয়ে যাবে ২০২৩ সাল, আসবে নতুন আরেকটি সাল- ২০২৪। নতুন বছরে পৃথিবীতে ঘটবে অনেক নতুন নতুন ঘটনা। এই যেমন, নতুন বছরেই প্রথম দিনেই...
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর