কলকাতায় ‘দ্য বাংলাদেশ ফাইলস’ দেখাবে বিজেপি

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৬:১০ পিএম

ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে এরইমধ্যে ভারতজুড়ে চলছে বিতর্ক। ভুল তথ্য ছড়াতেই বিবেক ও বিজেপি যৌথভাবে এই সিনেমা বানিয়েছে, এমন অভিযোগ নেট নাগরিক ও বিরোধী দলগুলোর। এবার সেই আবহে হতে চলা আরেক প্রদর্শনীর নাম দেওয়া হয়ছে ‘দ্য বাংলাদেশ ফাইলস’।

সরাসরি বিজেপি'র নামে না হলেও গেরুয়া শিবিরের উদ্যোগে আগামী রোববার (২৭ মার্চ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের (১৯৭১ সাল) ঘটনাক্রমের উপর একটি প্রদর্শনীর আয়োজন হতে চলেছে কলকাতায়। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এবিপি সূত্রে জানা গেছে, শুরুটা কলকাতায় হলেও পরে এই প্রদর্শনী নিয়ে রাজ্যের বিভিন্ন শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। 

প্রদর্শনীর আয়োজনের দায়িত্বে থাকা বিজেপি কর্মী-সমর্থকেরা থাকলেও আয়োজক সংস্থা ‘পশ্চিমবঙ্গের জন্য’। এই সংস্থার অন্যতম প্রধান মোহিত রায়। যিনি আগে রাজ্য বিজেপি'র উদ্বাস্তু শাখার প্রধান ছিলেন। এখন রাজ্যের অন্যতম মুখপাত্র। 

তিনি বলেন, বাংলাদেশে কিভাবে বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে তা নিয়ে ছবি ও লেখার মাধ্যমে একটি প্রদর্শনী হবে। যাদবপুর থেকে শুরু হলেও আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে এই প্রদর্শনী। 

প্রথম প্রদর্শনীটি হবে আগামী রোববার যাদবপুরের পালবাজার এলাকায়।

মোহিত বলেন, এই প্রথম বাঙালি হিন্দুর নিজভূমিতে গণহত্যার শিকার হওয়ার তথ্য নিয়ে এমন প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

এটি বিজেপি'র কোনো উদ্যোগ নয় বলে দাবি করলেও মোহিত জানিয়েছেন, প্রদর্শনীর আয়োজনের দায়িত্বে থাকবেন বিজেপি'র উদ্বাস্তু শাখার কর্মী-সমর্থকেরাই।

বাংলাদেশ থেকে আসা বহু উদ্বাস্তু মানুষের বাস যেহেতু যাদবপুরে তাই প্রথম প্রদর্শনীর আয়োজন হচ্ছে সেখানেই। এ পরেও জায়গা নির্ধারনের ক্ষেত্রে উদ্বাস্তুপ্রধান এলাকাকেই গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।  

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রীসহ তিনজনের মৃত্যু

এদিকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে ভারতে। বিজেপি-আরএসএস এই ছবির সর্বাত্মক প্রচারও করছে। ছবিটি দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা দলে দলে হলে যাচ্ছেন। 

গত ডিসেম্বর মাসে দুই দিনের একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ‘পশ্চিমবঙ্গের জন্য’। তার নাম দেওয়া হয়েছিল, ‘বেঙ্গলি হিন্দু জেনোসাইড’। ১১ ডিসেম্বর কলকাতার আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) এর যামিনী রায় গ্যালারিতে ওই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর