রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:১৪ পিএম

‘উগ্রবাদ’ উস্কে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন রাশিয়ার একটি আদালত। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সোমবার (২১ মার্চ) বিচারক ওলগা সোলোপোভা বলেন, আমরা মেটার কার্যক্রম নিষিদ্ধ করার জন্য প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করেছি। যা ফেসবুক ও ইন্সটাগ্রামের মূল কোম্পানি।

রাশিয়ান প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলেছে, ইউক্রেনে অবস্থানরত সামরিক কর্মীসহ রাশিয়ান নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ‘চরমপন্থী মন্তব্য’ পোস্ট করা হচ্ছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে ছাড় দিচ্ছে ফেসবুক।

চলতি মাসের শুরুর দিকে, প্রসিকিউটররা রাশিয়ান প্রচার এবং চরমপন্থা আইনের উদ্ধৃতি দিয়ে মেটাতে একটি ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছিলো। সেখানে মস্কো ফেসবুক ও ইন্সটাগ্রামে ইউক্রেনে তার আগ্রাসনের বিষয়ে ‘ভুয়া খবর’ ছড়াচ্ছে বলে বর্ণনা করে।

তখন রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিলো খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এলো।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিহাসের সঠিক পথেই আছে চীন

এদিকে মেটা বলেছিলো তারা কিছু দেশে ব্যবহারকারীদের রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানাতে দেবে। এছাড়া অস্থায়ীভাবে ‘রাশিয়ান আক্রমণকারীদের মৃত্যু’র মতো পোস্টগুলোকেও অনুমতি দেবে। যা সাধারণত নিয়ম ভঙ্গই।

তবে, বিচারক হোয়াটসঅ্যাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। এই মেসেজিং অ্যাপটিও মেটার মালিকানাধীন।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর