তৃণমূল নেতা হত্যার প্রতিহিংসায় পুড়ে মরলো ১০ জন

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৫:০৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার বাগুই গ্রামে ভাদু শেখ নামে স্থানীয় এক তৃণমূল নেতাকে খুনের ঘটনার পর দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ১০ জন। মঙ্গলবার এ খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যমের বরাতে।

সোমবার (২১ মার্চ) রাত সাড় ৮টার দিকে খুন হন স্থানীয় ভাদু শেখ। এর পরপরই ছড়িয়ে পড়ে অস্থিরতা। এদিকে, এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকে জেলার কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার এবং ঘটনাস্থলে একজন মন্ত্রীকে পাঠানোর নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

যদিও স্থানীয় আরেক তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে তার এই দাবি যে ধোপে টিকবে না তা রাজ্য প্রশাসনের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত থেকেই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। মূলত কয়লা, বালি খাদানের জন্য পরিচিত বীরভূমের রামপুরহাট মহকুমা। একই সঙ্গে ওই এলাকায় ব্যবসার দখল নিয়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও প্রায় নিয়মিত। 

ভাদু শেখের খুনের ঘটনার পর তৃণমূল কর্মীরা প্রথমে ওই এলাকার জাতীয় সড়ক অবরোধ করে এবং হত্যাকারীকে ধরতে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। এরপরই ওই গ্রামের একটি এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। রাতভর সেই আগুন নেভানোর চেষ্টা করে দমকল বাহিনী। পরে ঘটনাস্থল থেকে ১০ জনের দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ, ভাদু শেখের খুনের বদলা নিতেই তার অনুসারীরা গ্রামে আগুন লাগিয়েছে। এতেই হতাহতের ঘটনা ঘটে। যদিও পুলিশ গোটা বিষয়টি নিয়ে নীরবতা পালন করছে। আর এ ঘটনায় বিশেষ তদন্তদল গঠনের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘটনাস্থলে পাঠানো হতে পারে বলে জানা গেছে।  

ধারণা করা হচ্ছে, কয়লা খাদানের টাকা ভাগাভাগি নিয়েই ভাদু শেখ খুন হন। এদিকে বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী বিজেপি বিধায়করা এদিন অধিবেশন বয়কট করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।  

চলতি মাসে পশ্চিমবঙ্গের ১০৬টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হয়। পৌরসভার ভোটের পর বোর্ড গঠন নিয়েও শাসক তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস চালানোর অভিযোগ উঠছে। দুই জন নির্বাচিত কাউন্সিলরও খুন হয়েছেন গত ১৫ দিনে। এবার বীরভূমে এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা মমতা সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছেন অনেকে।

সূত্র: আনন্দবাজার, এবিপি আনন্দ ও ইন্ডিয়া টুডে


একাত্তর/এসএ

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
বাবার মৃত্যুর পর অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের নবনিযুক্ত সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তবে সশরীরে নয়, বরং রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে নিজের প্রথম বার্তা পৌঁছে দিলেন তিনি। রোববারে...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর